Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী এশিয়ান কাপ ফুটবল
কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কী সমীকরণ

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১৩:৫০ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৮

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে নারী এশিয়ান কাপে বাংলাদেশ দলের সামনে এখনো রয়েছে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৬ গোলে হারাতে হবে ঋতুপর্ণাদের।

‘বি’ গ্রুপের প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার কাছে সাত গোল হজম করা বাংলাদেশের জন্য সমীকরণটা এখন বেশ কঠিন। আজ দুপুর ৩টায় শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকদের। সেই ম্যাচে শুধু জিতলেই চলবে না, সেরা তৃতীয় দলের একটি হতে হলে গোল ব্যবধানেও অন্যদের পেছনে ফেলতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের সামনে বড় বাঁধা অন্য গ্রুপের ফিলিপাইন। তাদের পেছনে ফেলতে হবে আজকের ম্যাচে বাংলাদেশকে ৬ গোলের ব্যবধানে জিততে হবে।

বিজ্ঞাপন

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ও উজবেকিস্তানের ব্যবধানও অনেক; উজবেকিস্তান ৪৯তম, বাংলাদেশ ১১২তম। সমীকরণ ও প্রতিপক্ষ কঠিন হলেও আশা হারাচ্ছেন না অধিনায়ক আফঈদা, ‘শেষ ম্যাচে আমরা সবাই চেষ্টা করব সেরাটা দেওয়ার। আমাদের হারানোর কিছু নেই। আমরা প্রথমবার কোয়ালিফাই করেছি এশিয়ান কাপে, দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটাই অনেক গর্বের বিষয়।’

বাংলাদেশ কোচ পিটার বাটলার টুর্নামেন্টটাকে দেখছেন বড় এক শিক্ষা হিসেবে। উত্তর কোরিয়া বা চীনের মতো পরাশক্তির বিপক্ষে খেলাকে ‘কঠিন অভিজ্ঞতা’ বললেও এটিকে তিনি ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। বাটলারের কথা, ‘আমরা বড় দলগুলোর সঙ্গে খেলে কিছুটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, যা ইতিবাচক। আমাদের জন্য প্রতিটি দিনই নতুন করে শেখার। যেহেতু দলের গড় বয়স মাত্র সাড়ে ১৯ বছর, তাই উজবেকিস্তান ম্যাচ নিয়ে আমরা আশাবাদী।’

উজবেকিস্তানের কোচ কত্রিনা কুলবাইতে বাংলাদেশের লড়াই করার সামর্থ্যকে সম্মান জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ তরুণ দল, তাদের অনেক সম্ভাবনা রয়েছে। ১৯ বছর বয়সীদের পারফরম্যান্স চমৎকার। তাদের গোল করার সামর্থ্য আছে এবং বেশ কিছু ভালো খেলোয়াড়ও আছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর