Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মদ রাখার মামলায় আজ যুক্তিতর্ক, হতে পারে রায়

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১২:১১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৯

কণ্ঠশিল্পী আসিফ আকবর – ছবি : সংগৃহীত

ঢাকা: লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত চাইলে আজই মামলার রায় ঘোষণা করতে পারেন।

সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমির আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আদালতে মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য নতুন দিন ধার্য করতে পারেন। আবার চাইলে একই দিন রায়ও ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার গত ১৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন এবং তার সঙ্গে শাহিনুল ইসলাম সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়।

এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় করা হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর