Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
আরও ১০টি আইসিসি শিরোপা চান পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১২:৩৯

সেই ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ শিরোপা জয় থেকে শুরু। এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ শিরোপাও উঁচিয়ে ধরল ভারত। ভারতের টানা এই ৪ শিরোপা জয়েই বড় ভূমিকা ছিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। রেকর্ড শিরোপা জয়ের পর পান্ডিয়া বলছেন, নিজের ক্যারিয়ারে আরও ১০টি আইসিসি শিরোপা জিততে চান তিনি।

ফাইনালে আহামরি পারফর্ম না করলেও টুর্নামেন্টজুড়েই ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন পান্ডিয়া। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত পান্ডিয়া তাই ভারতের শিরোপা জয়ের মূল কারিগরদের অন্যতম।

পরপর তিনটি আইসিসি ট্রফি জয়ের পর ৩২ বছর বয়সী পান্ডিয়া বলছেন, এখানেই থামতে চান না তিনি, ‘আমার ভেতর এখনও ১০ বছরের ক্রিকেট বাকি আছে এবং আমি চাই আরও ১০টি আইসিসি শিরোপা জিততে। এটাই আমার লক্ষ্য।’

বিজ্ঞাপন

শিরোপা জয়ের পর আবেগঘন পরিবেশে পান্ডিয়া আরও বলেন, ‘খুবই আবেগময় মুহূর্ত। কারণ ভারতে বিশ্বকাপ জয়, মানুষের যে রোমাঞ্চ-উত্তেজনা, সব মিলিয়ে অসাধারণ। আমরা যত পরিশ্রম করেছি…গতকাল থেকেই আমি জানতাম, আমরা চ্যাম্পিয়ন হব। আমার মধ্যে কেবল এই বিশ্বাসই ছিল যে, জয় ছাড়া অন্য কোনো ফল আসতেই পারে না। পরাজয়ের চিন্তা আমার মাথাতেই আসেনি। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে যখন ১৯তম ওভার করছিলাম, আমি ২০২৪ বিশ্বকাপ ফাইনালের কথা ভাবছিলাম। এমনকি কিষান ও আভিশেককেও বলেছিলাম যে, যখন ব্যাট করতে যাবে, ভালো স্মৃতিগুলোর কথা ভাববে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর