Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে নতুন নোট ছাড়ার রেওয়াজ থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৯:১৫ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নতুন টাকার নোট বাজারে ছাড়ার দীর্ঘদিনের প্রচলিত নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঈদের আগে বিশেষভাবে নতুন টাকা ছাড়ার পরিবর্তে সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে চাহিদা অনুযায়ী নতুন নোট সরবরাহ করা হবে।

রোববার (৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, “ঈদের আগে নতুন টাকা দেওয়া হচ্ছে না গতবছ‌রের ন্যায় এবারও। এখন থেকে ঈদের আগে নতুন টাকা দেওয়ার সেই রেওয়াজ থেকে সরে এ‌সে‌ছে বাংলাদেশ ব্যাংক। বরং সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।”

বিজ্ঞাপন

আরিফ হোসেন খান আরও বলেন, বিশেষ কোনো দিন বা উৎসব উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেই। চাহিদা অনুযায়ী নিয়মিতভাবেই ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে, যাতে বাজারে টাকার সরবরাহ স্বাভাবিক থাকে।

নতুন নকশার নোট আসতে পারে শিগগিরই

বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, নতুন নকশার টাকার নোট এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হ‌য়ে‌ছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, নতুন এই নীতি বাস্তবায়ন হলে ঈদের সময় নতুন নোট সংগ্রহের জন্য ব্যাংকের সামনে দীর্ঘ লাইনের চাপ কমতে পারে। একই সঙ্গে বাজারে নতুন ও পুরোনো নোটের সরবরাহ আরও ভারসাম্যপূর্ণ হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ভবিষ্যতে ব্যাংকগুলোর মাধ্যমে নিয়মিত সরবরাহের মাধ্যমে বাজারে নতুন নোটের প্রাপ্যতা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর