Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বিদ্যুৎ সাশ্রয়: রাত ৮টার পর শপিংমল-পোশাকের দোকান ছাড়া সকল দোকান বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৬:০৩ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:২১

যশোর: আগামিকাল শুক্রবার থেকে যশোরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্য সকল দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেন। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। এ সময় তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে যশোরে বিদ্যুৎ সাশ্রয়ী গুরুত্বের সঙ্গে দেখা উচিত ব্যবসায়ীদের। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে। মতবিনিময় সভায় বিদ্যুৎ সাশ্রয়ে কাপড় ও শপিংমল ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার সিন্ধান্ত দেন ব্যবসায়ীরা। এছাড়া ঈদের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পরে বন্ধ রাখার সিন্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

চেম্বারের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষন সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, চেম্বারের সহ সভাপতি জাহিদ হাসান টুকুন যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর