ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টায় তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। এতে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণ সংক্রান্ত কমিটির সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।