Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৯:১৪

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও অন্যান্য হুইপরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন হুইপ আলহাজ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর