ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। আর রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলাবেন।
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।