Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
‘বিনোদন’ দিয়েই ফাইনালে যেতে চায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৬ ১৪:৩৫

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা। টি-২০ বিশ্বকাপের পুরোটা জুড়েই দাপট দেখানো দক্ষিণ আফ্রিকা আজ মাঠে নামবে প্রথম সেমিফাইনালে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমির আগে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, দর্শককে বিনোদন দিয়েই ফাইনালে যেতে চান তারা।

কলকাতার ইডেন গার্ডেনসে আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে হারের মুখ দেখেই দক্ষিণ আফ্রিকা। আজকের সেমিতেও তাই ফেভারিট তারাই।

তবে নিজেদের ফেভারিট মানতে নারাজ মার্করাম, ‘আমরা ফেভারিট নাকি ফেভারিট নই, এসব লোকের ভাবনার ব্যাপার। দল হিসেবে আমাদের মনোযোগ ভালো ক্রিকেট খেলার এবং গত ১৮ মাস বা এই সময়ে যে রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলার চেষ্টা করছি, সেটিই আবার মেলে ধরার। যদি আমরা তা করতে পারি, আশা করি বিনোদনদায়ী ক্রিকেট উপহার দিতে পারব এবং সেটি আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে।’

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। সেবার ১৭ বল বাকি রেখে ৭ উইকেটের জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল অবশ্য এতটা সহজ হবে না বলেই ধারণা মার্করামের, ‘সত্যিই যদি ক্রিকেট এতটা সহজ হতো! নিউজিল্যান্ড মানসম্পন্ন দল। অনেক বছর ধরেই তারা প্রমাণ করে আসছে তা। গ্রুপ পর্বে তাদের বিপক্ষে ভালো করেছি বটে, তবে এরপর দুই দলই অনেক ক্রিকেট খেলেছে এবং অনেক পথ পাড়ি দিয়েছে। কালকে একদমই নতুন শুরু। সেমি-ফাইনাল বলেও ম্যাচটি রোমাঞ্চকর।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর