Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ০৯:২৭ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১২:১০

ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে বুধবার (৪ মার্চ) থেকে সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার (৫ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশের মাইজদীকোর্ট ও নরসিংদীতে সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং শুক্রবারের (৬ মার্চ) পর থেকে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়ে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর