Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন করা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৬:৫৮ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৮:৪১

– ছবি : সংগৃহীত

ঢাকা: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী নাগরিক ভিসা জটিলতায় পড়ছেন, তা নিরসনে সরকার কাজ করছে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্ত:মন্ত্রণালয় বৈঠক করেন।

বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি বাংলাদেশে আটকে পড়েছেন, অথচ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা একটি সেল খুলেছি। আমরা তাদের জন্য দূতাবাসে যোগাযোগ করে ভিসা সমস্যা সমাধানের চেষ্টা করবো। আশা করি, এটা আমরা সমাধান করতে পারবো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হামলায় ২ জন বাংলাদেশি নিহত আর ৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর