Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আরামদায়ক চেয়ারে সারাদিন বসে থাকি না: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:৫০ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৯:০৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেন জনগণ কিছুটা স্বস্তিতে থাকতে পারে। আমরা সিটি করপোরেশনের আরামদায়ক চেয়ারে সারাদিন বসে থাকি না; মাঠপর্যায়ে দিনরাত কাজ করছি এবং কাজের ফলাফল দৃশ্যমান করতে বদ্ধপরিকর।

রোববার (১ মার্চ) বিকেলে কড়াইল বস্তি পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

মশক নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণে একটি মনিটরিং সেল গঠন করে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই নগরবাসী এ কার্যক্রমের সুফল দেখতে পাবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট সংস্কার, লেকসমূহের সুরক্ষা এবং বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণ যে আশা ও বিশ্বাস থেকে আমাদেরকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এসময় ফ্যামেলি কার্ডের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ফ্যামেলি কার্ড প্রদানের লক্ষ্যে কড়াইল বস্তি এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে, আমরা তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করলাম। প্রাপ্য ব্যক্তিরা বিনামূল্যে ফ্যামেলি কার্ড পাবেন এবং সরাসরি তাদের হিসাবে অর্থ প্রেরণ করা হবে। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ঘুষ না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, এলাকার লেক ও ফুটপাতসমূহ ঘুরে দেখা হচ্ছে এবং ধাপে ধাপে মশামুক্ত পরিবেশ ও দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর