Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭৭

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:২৮ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:৫৩

ঢাকা: রাজধানীতে যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন সিটি পল্লী, ওয়াসা কলোনি ও কুতুবখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করে। আর শ্যামপুর থানা পুলিশ অত্র থানাধীন আইজি গেইট, জুরাইন কবরস্থান ও রেলগেইট এলাকা থেকে ১৪ জনকে এবং কদমতলী থানা পুলিশ অত্র থানাধীন ডিপটি গলি, পাটের বাগ, জুরাইন বউ বাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর