ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সেজন্য আজ যেসব প্রবাসী বাংলাদেশির ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তা স্থগিত করা হয়েছে।
রোববার (১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ দূতাবাস বন্ধ থাকবে। যেসব সেবাপ্রার্থীর ১ মার্চ ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পরে জানানো হবে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ই-মেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।