Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে?

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৬ ১২:০৫ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১২:০৭

এই ম্যাচটি কার্যত এবারের বিশ্বকাপের একমাত্র কোয়ার্টার ফাইনাল। গ্রুপ-১ এর শেষ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের বিজয়ী দলই পৌঁছে যাবে সেমিতে। তবে ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে কে যাবে পরের রাউন্ডে?

সমান পয়েন্ট নিয়ে সেমিতে খেলার স্বপ্ন দেখছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দল। ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে, এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে তারাই উঠে যাবে সেমিফাইনালে।

আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচটি শেষ হতে না পারলে কে উঠবে সেমিতে, এমন প্রশ্নও জেগেছে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে।

বিজ্ঞাপন

২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রান রেট +১.৭৯১। অন্যদিকে ভারতের ও ২ ম্যাচে পয়েন্ট ২। তবে তাদের রান রেট -০.১০০। ম্যাচ কোন কারণে শেষ না হলে রান রেটে এগিয়ে থেকে শেষ ৪ এ উঠবে উইন্ডিজরাই।

ইডেন গার্ডেনসে আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। আজ কলকাতায় রয়েছে বৃষ্টি সম্ভাবনাও। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় বাগড়া দিতে পারে বৃষ্টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর