Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০

লালমনিরহাট: ‎লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ‘ওয়ালটন প্লাজা’র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। সে দির্ঘদিন থেকে পাটগ্রাম উপজেলার ওয়ালটন প্লেজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাফতরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পলাশের।

বিজ্ঞাপন

‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর