Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শিগগিরই দৃশ্যমান হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬

সিলেট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শুরুর পথে যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। খুব শিগগিরই এই প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের শতবছরের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধ হবে না মর্মে তার বক্তব্য পুনরুল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, সেই সমস্যাগুলো সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথে এগিয়ে নেওয়া হচ্ছে। বঞ্চিত সিলেটের সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সিলেট সিটি কর্পোশেনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাজ প্রগতিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিলেট প্রেস ক্লাবের সঙ্গে নিজের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন তিনি।

সিসিকের প্রশাসকের দায়িত্ব নেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা চাই। সবার প্রচেষ্টায় আমরা ক্লিন সিটি, গ্রিণ সিটি গড়তে চাই।

সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা চাই সিলেট-ঢাকার যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন হবে। আমরা চাই বিমানের ভাড়া যতটুকু পর্যন্ত কমিয়ে আনা যায় সেভাবে আনা হোক। ম্যানচেস্টার ফ্লাইট অবশ্যই বন্ধ হবে না বরং আমরা চাই সিলেট-বার্মিংহামের ফ্লাইটটি চালু করা হোক। সিলেটের উন্নয়নের জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রী খন্দকার মুক্তাদির সঠিক পদক্ষেপ নেবেন। আমরা তথা সিলেটবাসী আপনাদের সঙ্গে থাকবে।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন- সিলেট-৫ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও ওকাব-এর সাবেক প্রেসিডেন্ট এম মোখলেসুর রহমান চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি পারভিন এফ চৌধুরী, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মো. আব্দুর রকিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ রায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের আইন উপদেষ্টা এমাদ উল্যাহ শহিদুল ইসলাম, শাবিপ্রবি’র অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, ডিজিএফআইর ডেপুটি পরিচালক আবু সাদাত মো. সায়েম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, যমুনা অয়েল কোম্পানীর পরিচালক সালেহ আহমদ খসরু, সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ফরিদ আহমদ, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, আটাব-এর সাবেক সভাপতি রেজওয়ান আহমদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফারুক আহমদ, বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার পুলিন রায়, জেলা বিএনপি নেতা আজমল বক্ত সাদেক, শেখ ফারুক আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের অধ্যক্ষ মফিজুর রহমানসহ অন্যান্যরা।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, ইকবাল সিদ্দিকী, আহমেদ নূর ও ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন ও সমরেন্দ্র বিশ্বাস সমর, জীবন সদস্য আফতাব চৌধুরী ও শেখ ফারুক আহমদ, বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্সসহ ক্লাব সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সিলেটের যে অতীত ঐতিহ্য রয়েছে আমরা সেই ধারা বজায় রাখতে চাই। সকল ক্ষেত্রে আমরা গুরুত্ব দিতে চাই পেশাদারিত্বকে। এগিয়ে নিতে চাই ইতিবাচক সাংবাদিকতাকে। এ সকল ধারা বজায় রাখতে আমরা সবার সহযোগিতা চাই।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর