চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ দাশ (২৫) বিটাক এলাকায় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তার বাসা ওই এলাকায়।
নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু জানান, কারখানার সামনে আকাশের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. রুহুল আমিন বলেন, ‘আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। তাদের গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।’