Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / চমক রেখে সেমি ও ফাইনালের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

গ্রুপ পর্ব শেষে টি-২০ বিশ্বকাপে এখন চলছে সুপার এইটের লড়াই। আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে এই আসরের সেমিফাইনাল ও ফাইনাল। সেমি ও ফাইনালের ৩ ম্যাচকে সামনে রেখে নতুন করে টিকিট বিক্রির ঘোষণা দিল আয়োজকরা। অনেক যদি, কিন্তুর সেমি ও ফাইনালের টিকিট বিক্রিতে থাখে বড় চমকও।

সুপার এইটের মাঝপথে এসে সেমিফাইনাল ও ফাইনালের টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে আইসিসি। ম্যাচগুলোর টিকেট কাটতে হলে অবশ্য দর্শকদের অনেক হিসেব-নিকেশ করতে হবে। তারপরও প্রিয় দলের ম্যাচ দেখার নিশ্চয়তা থাকবে না। আর তেমনটা হলে টিকেটের অর্থ ফেরত পাওয়ার সুযোগও থাকবে তাদের।

ম্যাচগুলোর জন্য মঙ্গলবার। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি। তবে প্রথম সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যুই এখনো চূড়ান্ত নয়।

বিজ্ঞাপন

প্রথম সেমিফাইনাল হওয়ার কথা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম অথবা কলকাতার ইডেন গার্ডেন্সে। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

যদি পাকিস্তান সেমিতে ওঠে, তাহলে তারা খেলবে প্রথম সেমিফাইনালে। আর যদি তারা না ওঠে; কিন্তু শ্রীলঙ্কা ওঠে এবং তারা যদি ভারত বাদে অন্য দলের বিপক্ষে পড়ে, সেক্ষেত্রে ম্যাচটি (প্রথম সেমিফাইনাল) হবে কলম্বোয়।

আবার ওই দুই শর্তের কোনোটিই যদি পূরণ না হয়, অথবা ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়, তাহলে প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়, নির্ধারিত তারিখে। আবার যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা লড়াইটি হবে কলম্বোয়। অন্যথায় ফাইনাল হবে আহমেদাবাদে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর