Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সই করা বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) বৈঠকে বসতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠেয় এ বৈঠকে বাণিজ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সরকারের নীতি নির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে এখতিয়ার বলে বাংলাদেশের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তি করেছেন, সেটা ওই দেশের কোর্ট বাতিল করেছেন। পরবর্তীতে তারা দু’দফা শুল্ক আরোপের কথা বলছে। যদিও সেটা এখনো পরিষ্কার নয়। যে কারণে আমরা চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, সেটা মূল্যায়ন করে পরবর্তী করণীয় ঠিক করতে বুধবার একটি বৈঠক ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, পাল্টা শুল্ক নিয়ে এখন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটি তাদের দেশের আইন অনুযায়ী হচ্ছে। আগে তা ছিল বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আর্টিকেল ২১ অনুযায়ী। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলছে, এর বলে প্রেসিডেন্ট এসব চুক্তি করতে পারেন না। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এখন তাদের দেশের আইন অনুযায়ী ১২২ ও ৩০১ ধারায় কী কী শুল্ক আদায় করতে পারবে, সেটি দেখবে। কিন্তু এরই মধ্যে তারা প্রচুর শুল্ক আদায় করে ফেলেছে। সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটি জানা দরকার। পাশাপাশি এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে সূত্র জানায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর