Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর শীর্ষ পদে পরিবর্তনের আশায় ইতিবাচক প্রবণতা ফেরার পর দিন ফের দরপতন ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে নির্বাচন পরবর্তী দুই কার্যদিবস বাদে বাকি পাঁচ কার্যদিবসই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে।

ডিএসই ও সিএসই-তে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বিজ্ঞাপন

বাজার পর্যালোচনায় দেখা যায়, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে মঙ্গলবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন চলাকালে কয়েক দফা সূচকের উত্থান ও পতন হয়েছে। তবেলেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪২.৩৬ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৫.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১০১.২০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।

এ দিন ডিএসই-তে মোট ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৭১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫১৬.৮৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৭৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৭.৭৮ পয়েন্টে, শরিয়াসূচক ২.৪২ পয়েন্ট কমে ৯২৪.৮৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৫.৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫০.৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসই-তে মোট ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

এ দিন সিএসই-তে ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর