Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুক্তরাষ্ট্রে অনুমতি ছাড়া কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাবনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রে অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানোসহ দেশ‌টি‌তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়া‌রি) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এই তথ‌্য জা‌নিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভ্রমণের আগে নিয়মগুলো জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবসায়িক বৈঠক ও চুক্তি নিয়ে আলোচনার জন্য ব্যবহার করা যায়, তবে কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন।

অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানো অথবা ভবিষ্যতে এদেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর