Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাঁ’ ভোট অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৭

লক্ষ্মীপুর: পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ-এর শপথের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহিদ মিনার ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় এবং দেশটাকে কীভাবে আন্তরিকতার সাথে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এখন সেই বিষয়েই আলোচনা হওয়া প্রয়োজন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সব কিছুতেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘যারা ‘মব’ বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন, তাদের এই পথ থেকে সরে আসা উচিত। মব মানেই একটি অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ, যা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সুতরাং, মব কালচার পরিহার করে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

শ্রদ্ধা নিবেদনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক শাহ মো. এমরান।

এছাড়াও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর