Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা শহিদদের প্রতি চবি প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

চবি করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪

চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনরা।

বিজ্ঞাপন

উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রশাসন, পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সারাবাংলা/এমআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর