Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৮

পাবনা: পাবনার আটঘরিয়ায় মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কায়ুম (২২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক কায়ুম হোসেন চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুনপাড়া গ্রামের মো. মানিকের ছেলে।

পুলিশ ও স্থানীরা জানান, মালবোঝাই ট্রাকটি চাটমোহর থেকে পাবনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হয় আর একজন।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর