Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী তা‌রেক রহমান‌কে যুবরা‌জ সালমানের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯

তা‌রেক রহমান‌ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ঢাকা: প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তা‌রেক রহমান‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়া‌রি) সৌ‌দির বার্তা সংস্থার এক প্রতি‌বেদ‌নে এই তথ‌্য জা‌না‌নো হয়ে‌ছে।

প্রতি‌বেদ‌নে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তি‌নি রহমানকে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান।

সৌ‌দি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৫০ জনের মন্ত্রিসভা গঠন ক‌রে‌ছে বিএন‌পি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নি‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন