Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, নতুন সরকারের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

আজ বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সুসজ্জিত মঞ্চে রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রী আসন গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ পত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল থেকেই সংসদ ভবন এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা সকালে শপথ নেওয়ার পর থেকেই দক্ষিণ প্লাজায় সাজ সাজ রব শুরু হয়। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর