Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / এবারও ‘হ্যান্ডশেক’ বিতর্কে জড়াবে ভারত-পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

গত বছরের সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিলে তারা। তবে প্রতিবারই পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। সেই ‘হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। আজ টি-২০ বিশ্বকাপে আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আজও কি পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না ভারত?

সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনায় সূর্যকুমারই নেতৃত্ব দিয়েছিলেন। যা পরবর্তী সময়ে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপের ভারত–পাকিস্তান ম্যাচেও দেখা গেছে।

বিজ্ঞাপন

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমারকে জিজ্ঞেস করা হয়, এবার ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা হাত মেলাবেন কি না। তবে এই প্রশ্নের জবাবে সরাসরি কিছুই বলেননি তিনি, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা ম্যাচের সময় এটা দেখব।’

তবে সাংবাদিকরা বারবারই একই প্রশ্ন করেছেন সূর্যকুমারকে। শেষে তাই খানিকটা রেগে ভারতীয় অধিনায়ক বললেন, ‘‘রহস্যটা আগামীকালই ভাঙা যাক। আমি তো এইমাত্র এটা নিয়ে বললাম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারাই বলুন। খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি। টসের সময় হ্যান্ডশেক হবে কি হবে না, সেটা আমরা আগামীকাল দেখব। শুধু ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্রিকেট তার নিজস্ব চেতনাতেই খেলা উচিত। তিনিও অপেক্ষা করতে বলেন, ‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর