Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বিজয় শুধু বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের: মাহ্দী আমিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০

– ছবি : সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষাপটে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, “এ বিজয় শুধু বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, দেশের জনগণ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে রায় দিয়েছেন, তা গণতন্ত্রের পক্ষে এক ঐতিহাসিক বার্তা।

তিনি বলেন, “এই বিজয় কোনো ব্যক্তি বা একক দলের সাফল্য নয়। এটি দেশের মানুষের বিজয়, গণতন্ত্রের বিজয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও প্রত্যাশার ফসল আজকের এই ফলাফল।”

বিজ্ঞাপন

মাহ্দী আমিন জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে এ ইতিবাচক সাড়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে ।

তিনি বলেন, জনগণ যে প্রত্যাশিত ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
২ জুলাই ২০২৬ ০৯:৩৫

আরো

সম্পর্কিত খবর