Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম – ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৩ফেব্রুয়া‌রি) নিজের ফেসবুকে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জয়ের জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়। অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশের জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন। এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশী নেতৃত্বের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মালয়েশিয়া। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর