Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বাংলা‌দে‌শের হাইকমিশনারের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলা‌দে‌শের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছি‌লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখা‌নে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হয় হাইকমিশনারের। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন‍্য ও কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানো ও নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/ হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর