Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন আজ: ইইউর পর্যবেক্ষক প্রধান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২২

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস বলেছেন, আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর সিদ্ধশরি গার্লস কলেজে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক নির্বাচন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ইইউ দল নির্বাচনের পরিবেশ ও সময়মতো ভোট গ্রহণ শুরু হলো কিনা সেটি পরিদর্শন করা হল। পরে আমরা আরও তথ্য জানাতে পারব।

বিজ্ঞাপন

দুপুরে পর্যবেক্ষক মিশনের পক্ষে আরও একটা সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর