Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি বন্ধ ৩ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮

চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে ভোটের দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

টিপু সুলতান জানান, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) থেকে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচন উপলক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার (১১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচনের জন্য দুইদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর