Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ / ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিলেন তারা। শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশের মেয়েদের সামনে ছিল ভারত। গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে তাদের কাছে বিধ্বস্ত হলো বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।

নেপালের পোখারায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। গ্রুপ পর্বে এই ভারতকেই ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালের আগে কোন ম্যাচ না হারা বাংলাদেশই ছিল ফেভারিট।

তবে ফাইনালে পালটে গেল পুরো পরিস্থিতি। প্রথমার্ধে ভারতকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে বাংলাদেশের জালে চারবার বল জড়ায় ভারত।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুরো ৯০ মিনিটে একটিও গোল শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর