Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / টিকিট ছাড়াই দেখা যাবে বিশ্বকাপের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। শ্রীলংকার কলম্বোয় হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে অনন্য এক সিদ্ধান্ত নিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। কোন টিকিট ছাড়াই দর্শক উপভোগ করতে পারবে বিশ্বকাপের এই ম্যাচটি।

কলম্বোর ঐতিহাসিক এসএসই গ্রাউন্ডে আজ সকাল ১১.৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত রেখেছে লংকান ক্রিকেট বোর্ড।

দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট খোলা থাকবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে। প্রবেশ ফ্রি হলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় খেলা শুরুর আগেই মাঠে পৌঁছানোর পরামর্শ দিয়েছে লংকান বোর্ড।

বিজ্ঞাপন

পাকিস্তানের অংশগ্রহণ থাকায় উদ্বোধনী ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর