Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি বুধবার (৪ ফেব্রুয়ারি) মাপুতোতে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী মিসেস ম্যানুয়েলা ডস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ একটি চেক হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাসব্যাপী প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফসল, জীবিকা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ার ফলে মানবিক সংকট দেখা দেওয়ার পর মোজাম্বিক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

বিজ্ঞাপন

হাইকমিশনার শফি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দুর্ভোগ থেকে দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি আরও বলেন, এই সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতির প্রতীক মাত্র।

মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর