Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে ছাড়াই তাই হতে যাচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের পাশে পুরোটা সময়জুড়েই ছিল শুধু পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছে, বাংলাদেশের পাশে থাকতেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবেন তারা। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তাই বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরিফকে।

বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করায় সাধুবাদ জানিয়েছিল পাকিস্তান। নিজেরা পুরো টুর্নামেন্ট বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ মন্ত্রীসভায় জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থন জানিয়েই তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবেন।

বিজ্ঞাপন

শাহবাজ শরিফের এমন বক্তব্যের পর নিজের ফেসবুক পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল, ‘ধন্যবাদ পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন,  ‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

ঘুমেও মিলবে অফুরন্ত পুণ্য
২২ আগস্ট ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর