Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শবে বরাতের রাতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পরিবারের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮

ঢাকা: পবিত্র শবে বরাতের রাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান এলাকায় তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

জিয়া পরিবারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী বেগম শর্মিলা রহমান সিঁথি।

এ সময় খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও ভাগিনা অভিক ইস্কান্দারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুম জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর