Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা ডেল রে
কষ্টার্জিত জয়ে সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬

পুরো টুর্নামেন্টজুড়েই দাপটের সঙ্গে খেলেছেন তারা। কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ ছিল পুঁচকে আলবাসেত। তবে সেই আলবাসেতকেই হারাতেই ঘাম ঝরাতে হলো বার্সাকে। কোপা ডেল রের সেমিফাইনালে আলবাসেতকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে কাতালানরা।

আলবাসেতের মাঠে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেনি বার্সা। বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিলেন না কাতালান ফরোয়ার্ডরা।

৩৯ মিনিটে ডেডলক ভাঙে বার্সা। লামিন ইয়ামালের গোলে লিড পায় তারা। ১-০ গোলের লিড নিয়েই হাফ টাইমে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে লিড দ্বিগুণ করেন আরাহো। তবে ২-০ গোলে এগিয়ে গিয়েও স্বস্তি পাচ্ছিল না বার্সা। একের পর এক আক্রমণে বার্সা রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে আলবাসেত।

বিজ্ঞাপন

৮৭ মিনিটে এক গোল শোধও করে ফেলে আলবাসেত। জাভি মোরেনোর গোলে উল্লাসে মাতে স্বাগতিকরা। ম্যাচে সমতা ফেরানোর জন্য অনেক চেষ্টা করেও অবশ্য সফল হয়নি তারা।

২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়েই শেষ ৪ এ পৌঁছে গেল বার্সা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর