Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে সনাতন শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭

জবি: পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগকে ধর্মীয় অবমাননা বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘এক, দুই, তিন, চার মন্দির আমার অধিকার’, ‘প্রশাসন লজ্জা লজ্জা’ এবং ‘মন্দির আমার অধিকার, রুখে দেবে সাধ্য কার’সহ নানা স্লোগান দেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন।

শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ৭০০ সনাতনী শিক্ষার্থী থাকলেও এখনো কোনো কেন্দ্রীয় মন্দির নেই। এই দাবিতে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্মারকলিপি দেওয়ার পর উপাচার্য জায়গা সংকটের কথা জানান। পরে মুক্তমঞ্চের পাশে একটি স্থান দেখিয়ে দেওয়া হলেও সেখানে এখন পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে।

ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, ‘আমাদের অবহিত না করেই ওই জায়গায় পাবলিক টয়লেট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ধর্মীয় অবমাননার শামিল। এর প্রতিবাদেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।’

জবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস জানান, ‘আজ আমরা ভিত্তিপূজা সম্পন্ন করব এবং একই দিনে কেন্দ্রীয়ভাবে মন্দির স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর