Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণদের সঙ্গে সংলাপে ব্যারিস্টার জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৪

– ছবি : সারাবাংলা

ঢাকা: তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’।

সোমবার (০২ ফ্রেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা শুনেন জাইমা রহমান।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির লক্ষ্যেই এই আয়োজন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর