Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনটা বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৪৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৬:০৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনটা বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। নির্বাচনে যেন আমরা সঠিক ফলাফল পেতে পারি সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মউকুফ করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের নিমবাড়ি বাজারে নির্বাচনি সভায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশ চাইনি, তাদের হাতে দেশ কখনো নিরাপদ থাকবে না। দেশে যেহেতু আওয়ামী লীগ নেই, সেজন্য এবার হিন্দু-মুসলিম বেধেছে জোট। আমরা কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করতে চাই না, হিন্দু-মুসলিম-খ্রিস্টান এদের সকলের। ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মের কারণে কেউ বাড়াবাড়ি করবে না, কোনো মামলাও থাকবে না।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিওতে ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কাঠের ব্যবস্থা করা হবে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে, মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়া ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সেটা বিএনপি করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আকচা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর