ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।
জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
প্রতিনিধি দলে আরও রয়েছেন— সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে আড়াই হাজারের বেশি প্রার্থী। যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়, যার মধ্যে অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এ তালিকায় বিএনপি, জামায়াতসহ এনসিপিসহ কয়েকটি দলের প্রার্থীরাও রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোট ২৭৬ জন মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাইয়ে দলের কয়েকজন নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ ইতোমধ্যে আপিল করেছেন।