Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৫

খুলনা: খুলনায় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর শিববাড়ি বিসিক চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক।

তিনি বলেন, বিসিক মেলার বিশেষত্ব হলো এটি একটি উদ্যোক্তা মেলা। ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের উদ্যোক্তাদের অধিকাংশই নারী। নারীরা এই ছোট পরিসরে উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে সফলতা অর্জন করার পাশাপাশি দেশের অর্থনৈতির ক্ষেত্রে অবদান রাখছে।

তিনি আরও বলেন, বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্যের প্রসারতা ও ব্র্যান্ডিং করা সুযোগ পেয়ে থাকে। এ মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

বিজ্ঞাপন

খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দফতরের উপপরিচালক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম ও বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার। স্বাগত বক্তব্য দেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। শুভেচ্ছা বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক খুলনা জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে। ৪০টি স্টলে উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর