Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ০০:১৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১০:০১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে নিজ বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহরে আকস্মিক সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই অভিযানের সময় মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। সূত্রগুলোর দাবি, অভিযানের সময় তারা দুজনই ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞাপন

মার্কিন একটি সূত্র জানিয়েছে, ডেল্টা ফোর্স পরিচালিত এ অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযানের সময় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন, যদিও তাদের আঘাত গুরুতর নয়। এ ছাড়া একটি হেলিকপ্টার হামলার শিকার হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

আরও পড়ুন: আটক মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ

এদিকে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক মাদুরো ও তার স্ত্রী বর্তমানে একটি যুদ্ধজাহাজে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে। তাদের নিউইয়র্কে আনা হবে। হেলিকপ্টারে করে প্রথমে তাদের প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা খুব ভালো একটি ফ্লাইটে গেছেন—আমার বিশ্বাস তারা সেটি উপভোগ করেছেন। তবে মনে রাখতে হবে, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার জন্য দায়ী।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর