Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৪:১৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৬:০৪

এ বি এম আব্দুস সাত্তার ও এ এ এম সালেহ (সালেহ শিবলী)।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) প্রেসসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবিএম আবদুস সাত্তার দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর