Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পারিবারিক কলহে বাবাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

বাবাকে হত্যাকারী মাসুদুল হাসান। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। অভিযুক্ত ছেলে মাসুদুল হাসান (২৪)-কে পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদুল হাসান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালান। এতে নুরল হক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আত্মসমর্পণকারী মাসুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার পূর্ণ বিবরণ জানা যাবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর