Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরে ভোটার হতে ইসিতে যাবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‎ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আজ দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, আমাদের ভাইস চেয়ারম্যান শনিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটার হতে যাবেন। সেখান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।

‎দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে, দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

‎ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানান কারণে ভোটার হতে পারেননি তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

‎এদিকে, আজ বাবার পাশাপাশি ভোটার নিবন্ধন করবেন তারেক রহমানের মেয়ে জায়মা রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর