Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় তারাই শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা করেছে। এতে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ৩০ লাখ শহিদের রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। হাদিকে গুলি করা হয়েছে, এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। যারা গুপ্ত সংগঠন, তারাই এই কাজগুলো করে যাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মতভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান যে স্লোগান দিয়েছেন ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’— এই চেতনাকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২৫ ডিসেম্বর তিনি বীরের বেশে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করবে।

এর আগে, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইথেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর