Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুরোপুরি না হলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ – ছবি : সংগৃহীত

ঢাকা: কিছু ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক না হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এটা শুধু আমার ব্যক্তিগত মত নয়, অনেকেই একই কথা বলছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ এবং ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

অর্থ উপদেষ্টা বলেন, তবে অর্থনীতির কিছু ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়; ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্ট।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো দেশের অর্থনীতির সব খাত একসঙ্গে ভালো করবে- এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বিশ্বের কোনো দেশেই এমন নেই, যেখানে সব খাত একযোগে খুব ভালোভাবে চলতে পারে। এটা সম্ভব নয়।

অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে প্রাতিষ্ঠানিক ও খাতভিত্তিক সমন্বিত প্রচেষ্টা এবং সম্মিলিত কর্মদক্ষতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি নিজে নিজে চলে না। পুঁজির বড় একটি অংশ নির্ভর করে বিভিন্ন অংশীজন কীভাবে কাজ করছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে, তার ওপর। আর এসব অংশীজনের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি একটি যৌথ দায়িত্ব। অর্থনীতির সব দিকের ওপর সরকার এককভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে না। মন্ত্রণালয়ে বসে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এটা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ছবির গল্প পাটের ভাসমান হাট
২৪ আগস্ট ২০২৬ ০৯:০২

আরো

সম্পর্কিত খবর